জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (১০ আগস্ট) গাইবান্ধা সফরে যাচ্ছেন।
গত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
রোববার (৯ আগস্ট) জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পর হত্যাকারীদের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।
সাঘাটা উপজেলার বোনারপাড়া-কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।