সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

হরমুজ খুলতে ইরানের ছয় শর্ত

হরমুজ খুলতে ইরানের ছয় শর্ত
হরমুজ খুলতে ইরানের ছয় শর্ত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০৫:৪১ অপরাহ্ন

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনলে এই সমুদ্রপথ বন্ধই থাকবে।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের আচরণ সংশোধন করতে হবে।

ইরানের দেয়া ছয়টি শর্ত হলো—

১. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে।

২. ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

৩. ইরানের ওপর আরোপ করা নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের যেসব নৌ ও বিমান বাহিনী অংশ নিচ্ছে, সেগুলো প্রত্যাহার করতে হবে।

৪. সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

৫. যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ বা অর্থ ছেড়ে দিতে হবে।

জোলঘাদর বলেন, এসব দাবি ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন। এ বিষয়ে গেল ছয় দিন ধরে দেশজুড়ে অনুষ্ঠিত সমাবেশের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, যুদ্ধ হোক বা আলোচনা—সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে পিছিয়ে যাবে না।

আশিক/মি.

 55
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।