সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলবে সরকার: প্রধানমন্ত্রী

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলবে সরকার: প্রধানমন্ত্রী
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলবে সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়েছে। এখন জনগণের স্বার্থে এই খাতকে নতুন করে সাজাতে কাজ করছে সরকার। আগামী ১০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা সংসদে উপস্থাপনের পর তা বাস্তবায়নের কাজ শুরু হবে।

জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো পক্ষের বিকল্প পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা যাবে না।

তিনি আরও বলেন, শিল্প ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। চট্টগ্রামের আনোয়ারায় চীনের বিনিয়োগে কয়েকশ শিল্পকারখানা গড়ে উঠবে বলেও জানান তিনি।

 28
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।