সোমবার, ১০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে : দীনেশ ত্রিবেদী

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে : দীনেশ ত্রিবেদী
তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে : দীনেশ ত্রিবেদী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন সংকট সমাধানে দুই দেশের প্রধানমন্ত্রীর সরাসরি আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার ( আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের জন্য একটি খেলাঘর উদ্বোধন শেষে তিনি কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। দুই দেশের সরকারপ্রধানই জনবান্ধব এবং তাদের আন্তরিকতা দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট কাটাতে কাজে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সুসম্পর্ক সরকারি পর্যায়েও সফলভাবে বজায় রাখতে হবে।

 27
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !