রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, রয়েছে দিনভর নানা কর্মসূচিরোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছেরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপিইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন কাদের, অনুমতি দেন শেখ হাসিনারাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলিদক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, আহত ২ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চলবাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তাবাবাকে শেষ বিদায় জানাতে রোজারিও পৌঁছেছেন মেসিস্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদনফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি

রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি
রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৬ ০১:৪১ অপরাহ্ন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের নাম চূড়ান্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের শরিকদের বৈঠক শেষে এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জোটের শরিক দলগুলোর নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদকে জোটের প্রার্থী করার বিষয়ে একমত হন।

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এবারই দ্বিতীয়বার বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে পরাজিত হন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১১টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট মোট ৬৮টি আসন পায়।

 24
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।