যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি মেরামতের পর ঢাকায় এসে পৌঁছেছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) বোসরা ইসলাম জানান, রোমে উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়েছিল। শনিবার রাতে তারা রোমে পৌঁছে কাজ শুরু করেন।
গত শুক্রবার জ্বালানি নেওয়ার সময় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে ফ্লাইটটি রোমে আটকে ছিল। এতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।
ফ্লাইট আটকে যাওয়ার পর যাত্রীদের জন্য রোমে হোটেলে থাকা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।