রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

ঢাকা আলিয়া মাদ্রাসার হলের পাশ থেকে ককটেল উদ্ধার

ঢাকা আলিয়া মাদ্রাসার হলের পাশ থেকে ককটেল উদ্ধার
ঢাকা আলিয়া মাদ্রাসার হলের পাশ থেকে ককটেল উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন

রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলসংলগ্ন মূল সড়কের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিষ্ক্রিয় করে।

শনিবার (৮ আগস্ট) ককটেলটি উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) আলিয়া মাদ্রাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে মাদ্রাসার সামনের সড়কে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় উভয় পক্ষের কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়াতে দেখা যায়। ঘটনার বেশ কিছু ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 41
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।