রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

সালাহউদ্দিন আহমদকে গুমে শেখ হাসিনা-কামাল-জিয়াউলের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা

সালাহউদ্দিন আহমদকে গুমে শেখ হাসিনা-কামাল-জিয়াউলের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা
সালাহউদ্দিন আহমদকে গুমে শেখ হাসিনা-কামাল-জিয়াউলের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন

২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসানসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার (৮ আগস্ট) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তদন্তে উঠে এসেছে, শেখ হাসিনার নির্দেশনায় সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। গুমের পর তাকে র‍্যাবের টিএফআই সেলে প্রায় দুই মাস বন্দি রেখে নির্যাতনের অভিযোগও তদন্তে এসেছে।

চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে জড়িতদের বিষয়েও তদন্ত চলছে। ইতোমধ্যে তার কাছ থেকে মৌখিক জবানবন্দি নেয়া হয়েছে। দ্রুত আনুষ্ঠানিক জবানবন্দিও নেয়া হবে। তদন্ত শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।

তদন্ত সংস্থার কাছে দেয়া ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিনকে টিএফআই সেলে বন্দি রাখার তথ্য উঠে এসেছে।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেয়া হয়। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলং থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরে গুমের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি।

 20
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।