রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন

জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বর্তমান সরকারকে জ্বালানি সংকটের খেসারত দিতে হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমানে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে, সরকার তা অস্বীকার করছে না। অতীতে কোনো কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দিতে নেয়া অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সুবিধাভোগীদের একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে সংকট কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু করেছে।

তারেক রহমান বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার উদ্যোগ নেয়া হয়েছে।

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।