রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

মারা গেলেন লিওনেল মেসির বাবা

মারা গেলেন লিওনেল মেসির বাবা
মারা গেলেন লিওনেল মেসির বাবা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০৬:২২ অপরাহ্ন

ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদাতা বাবা দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

স্থানীয় সময় শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হোর্হে মেসির মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।

মেসির ফুটবল ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শৈশবে মেসির চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে তার ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পাশে ছিলেন হোর্হে।

মেসির পরিবার ইউরোপে পাড়ি দেয়ার পর বার্সেলোনায় ছেলের সঙ্গে থেকেছেন তিনি। পরে দীর্ঘ সময় মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন এবং পেশাদার ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে ছেলেকে পরামর্শ সহযোগিতা দেন।

হোর্হে মেসির মৃত্যুতে মেসি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ দীর্ঘদিনের ক্যারিয়ার সহযোগীকে হারালেন।

 

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।