বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে প্রত্যয়পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজএ বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীশিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে জেসিআই ঢাকা নর্থের ‘ইংলিশ ফর ওয়ার্ক’ প্রকল্প অনুষ্ঠিতগোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশ: এডিবিশেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত জামায়াতেরবিশ্ববাজারে তেলের দামে ফের পতনবাড়িতে ঢুকে ১৪ জনকে লক্ষ্য করে গুলি, দক্ষিণ আফ্রিকায় নিহত ১১ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের‘অন্যায়ের সামনে নীরব থাকব না’, জাতিসংঘে এরদোয়ানহেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে নেইমারপাবনায় মাদক কারবারির বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, স্টেশনে উপচে পড়া ভিড়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে শিশু মিয়া ও আবুল হোসেনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার আবুল হোসেনের তিন সমর্থককে মারধরের ঘটনার জেরে শনিবার দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে পুলিশ বলেছে, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।