রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

এসএসসি-সমমানের ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানবেন যেভাবে

এসএসসি-সমমানের ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানবেন যেভাবে
এসএসসি-সমমানের ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানবেন যেভাবে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএস ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন।

সব বোর্ডের ফল পাওয়া যাবে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে। এছাড়া eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <YEAR>। এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

  • ঢাকা বোর্ডের জন্য: SSC DHA ROLL YEAR
  • দাখিলের জন্য: SSC MAD ROLL YEAR
  • কারিগরি বোর্ডের জন্য: SSC TEC ROLL YEAR

প্রতি এসএমএসে ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিয়েছে।

 37
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।