রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের দাম উঠতে পারে ১২৫ কোটি টাকা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের দাম উঠতে পারে ১২৫ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের দাম উঠতে পারে ১২৫ কোটি টাকা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

দিয়াগো ম্যারাডোনার বিখ্যাতহ্যান্ড অব গডগোল অব দ্য সেঞ্চুরি সাক্ষী সেই বল এবার নিলামে উঠছে। বলটির দাম কোটি মার্কিন ডলার বা প্রায় ১২৫ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে এই বল দিয়েই দুটি ঐতিহাসিক গোল করেছিলেন ম্যারাডোনা। ম্যাচের রেফারি আলি বিন নাসের দীর্ঘদিন বলটি সংরক্ষণ করে রেখেছিলেন।

যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট নিলাম শুরু করবে। ২৩ আগস্ট বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হবে। বলটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার।

২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারেহ্যান্ড অব গডগোলের বলটি।

 41
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।