রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে হামলা: শিবির নেতা নিহতের ৪৮ দিন পর মারা গেলেন আহত জামায়াতকর্মী

 জামায়াতকর্মী সালাউদ্দিন (ফাইল ছবি)
স্কুল কমিটি নিয়ে হামলা: শিবির নেতা নিহতের ৪৮ দিন পর মারা গেলেন আহত জামায়াতকর্মী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত জামায়াতকর্মী সালাউদ্দিন ৪৮ দিন পর মারা গেছেন। শনিবার ( আগস্ট) সকালে ঢাকার একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২১ জুন সাঘাটার উপজেলা চত্বরের চারমাথায় হামলায় গুরুতর আহত হন সালাউদ্দিন। একই ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন।

স্থানীয় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে হামলা হয়। প্রতিপক্ষের হামলায় সাইফুল্লাহ গলায় শাবলের আঘাতে নিহত হন এবং সালাউদ্দিন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

প্রথমে স্থানীয় হাসপাতাল পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় সালাউদ্দিনকে। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে এক মাস ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।