রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী

জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী
জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৮, ২০২৬ ০১:২৩ অপরাহ্ন

জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস নিয়ে দুর্ভোগে রয়েছে, যা সরকার অস্বীকার করছে না। অতীতে জ্বালানি খাতে অপরিকল্পিত পরিকল্পনা ও বিভিন্ন মহলকে সুবিধা দিতে নেয়া নীতির কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে সরকার কাজ শুরু করেছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাত পুনর্গঠন করে ধীরে ধীরে দেশ ও জনগণকে সংকট থেকে বের করে আনার চেষ্টা চলছে।

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।