সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইতিহাস গড়ে সেনাবাহিনীতে ডেনমার্কের রাজকুমারী

ইতিহাস গড়ে সেনাবাহিনীতে ডেনমার্কের রাজকুমারী
ইতিহাস গড়ে সেনাবাহিনীতে ডেনমার্কের রাজকুমারী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন

ডেনমার্কের রাজপরিবারের সদস্য হয়েও রাজকীয় প্রটোকল ও বিলাসী জীবন থেকে বেরিয়ে সামরিক প্রশিক্ষণে যোগ দিয়ে নতুন ইতিহাস গড়েছেন ১৯ বছর বয়সী রাজকুমারী ইসাবেলা। দেশের ইতিহাসে প্রথম নারী রাজপরিবারের সদস্য হিসেবে তিনি পূর্ণাঙ্গ সামরিক প্রশিক্ষণ শুরু করেছেন।

গত ৩ আগস্ট নিজেই কালো রঙের একটি এসইউভি চালিয়ে স্লাগেলসে শহরের অ্যান্টভর্সকভ ব্যারাকে পৌঁছান রাজকুমারী ইসাবেলা। সেখানে সাধারণ রিক্রুটদের মতো পরিচয়পত্র দেখিয়ে ব্যারাকে প্রবেশ করেন তিনি। রাজকীয় আনুষ্ঠানিকতার পরিবর্তে পরনে ছিল জিন্স, সুয়েড জ্যাকেট এবং কাঁধে একটি বড় ব্যাকপ্যাক।

ডেনমার্কের রাজা দশম ফ্রেডেরিক ও রানি মেরির জ্যেষ্ঠ কন্যা ইসাবেলা সম্প্রতি মাধ্যমিক শিক্ষা শেষ করেছেন। গ্রীষ্মকালীন ছুটি শেষে তিনি দেশটির গার্ড হুসার রেজিমেন্টে যোগ দিয়েছেন। আগামী ১১ মাস সেখানে কঠোর সামরিক প্রশিক্ষণ নেবেন তিনি।

ডেনিশ রাজপরিবারে সামরিক সেবার ঐতিহ্য নতুন নয়। এর আগে ইসাবেলার বড় ভাই ক্রাউন প্রিন্স ক্রিশ্চিয়ান একই ব্যারাকে প্রশিক্ষণ শেষ করে বর্তমানে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। তবে নারী হিসেবে রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়ে নতুন নজির স্থাপন করেছেন ইসাবেলা।

সামরিক জীবনে যোগ দেয়ার পরও আরেকটি কারণে আলোচনায় এসেছেন এই রাজকুমারী। সাধারণ নিয়ম অনুযায়ী প্রশিক্ষণরত সদস্যরা সরকারি বেতন ও করমুক্ত দৈনিক ভাতা পেলেও ইসাবেলা তা নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রাজপরিবার জানিয়েছে, পুরো প্রশিক্ষণকালেই তিনি সরকারের কোনো বেতন বা ভাতা নেবেন না। ব্যক্তিগত খরচের জন্য বাবা-মায়ের দেয়া অর্থই ব্যবহার করবেন তিনি।

ইউরোপের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে বাড়তে থাকা কৌশলগত উত্তেজনার প্রেক্ষাপটে ডেনমার্ক সম্প্রতি সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৪ সালে নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু করা হয়। একই সঙ্গে সামরিক প্রশিক্ষণের মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ১১ মাস করা হয়েছে।

এ সপ্তাহে ইসাবেলার সঙ্গে আরও প্রায় ১ হাজার ৬০০ তরুণ-তরুণী সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ভবিষ্যতে কৌশলগত দায়িত্বে গ্রিনল্যান্ডেও মোতায়েন করা হতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।