সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

আগস্টের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬০২ মিলিয়ন ডলার

আগস্টের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬০২ মিলিয়ন ডলার
আগস্টের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬০২ মিলিয়ন ডলার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন

চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে দেশে ৬০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৩ হাজার ৪৪০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম পাঁচ দিনে মোট ৬০২ মিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শুধু ৪ ও ৫ আগস্ট দুই দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ মিলিয়ন ডলার।

গত বছরের আগস্টের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।

এর আগে চলতি বছরের জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।