সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই: শামা ওবায়েদ

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই: শামা ওবায়েদ ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোবে, সে বিষয়ে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হোক—দুই দেশের জনগণ ও সরকার সেটাই চায় বলে তিনি মনে করেন। তবে ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতারা যদি কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এবং ভারত সরকার তা বন্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ভারতের। তারা স্বৈরাচারী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের এমন বক্তব্য দেয়ার সুযোগ দেবে কি না, সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই: শামা ওবায়েদ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন

ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোবে, সে বিষয়ে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হোক—দুই দেশের জনগণ ও সরকার সেটাই চায় বলে তিনি মনে করেন। তবে ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতারা যদি কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এবং ভারত সরকার তা বন্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ভারতের। তারা স্বৈরাচারী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের এমন বক্তব্য দেয়ার সুযোগ দেবে কি না, সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।