সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সরকারি সেনা নিহত

হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সরকারি সেনা নিহত
হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সরকারি সেনা নিহত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৮:০১ অপরাহ্ন

ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। সংবাদমাধ্যমে তথ্য দেয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে ইয়েমেনে সবচেয়ে বড় ধরনের সংঘাত হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতির মাধ্যমে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে বড় ধরনের লড়াই কিছুটা থেমে যায়।

ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, সামরিক ঘাঁটিতে হুথিদের হামলা হয়েছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এদিকে হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটি জানিয়েছে, বড় ধরনের একটি সামরিক অভিযানের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ওই সময় হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশ ছাড়তে বাধ্য হয় এবং সৌদি আরবে অবস্থান নেয়।

এরপর ২০১৫ সালে সরকারকে পুনরায় ক্ষমতায় ফেরাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এই সংঘাত শেষ পর্যন্ত কোনো পক্ষের স্পষ্ট জয় ছাড়াই এক ধরনের অচলাবস্থায় পরিণত হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।