সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমানের সমঝোতা, ৬০ দিনের চুক্তির পথে

হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমানের সমঝোতা, ৬০ দিনের চুক্তির পথে
হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমানের সমঝোতা, ৬০ দিনের চুক্তির পথে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন

হরমুজ প্রণালীতে আবারও নৌ চলাচল স্বাভাবিক করতে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে আল আরাবিয়া ইংলিশ। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন।

সূত্রের বরাতে আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, প্রস্তাবিত এ চুক্তির মেয়াদ হবে ৬০ দিন। এর মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল পুনরায় চালু করা, অচলাবস্থা দূর করা এবং পরবর্তী কারিগরি আলোচনার পথ তৈরি করা।

সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালীতে প্রবেশকারী জাহাজগুলো ইরানের কাছাকাছি নৌপথ ব্যবহার করবে। অন্যদিকে প্রণালী থেকে বের হওয়ার সময় জাহাজগুলো ওমানের কাছের নৌপথ দিয়ে চলাচল করবে।

সূত্র আরও জানিয়েছে, প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে মাইন অপসারণের মতো কার্যক্রমে আঞ্চলিক পক্ষগুলো অংশ নিতে পারে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং তা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দুটি ফোনালাপ করেছেন। চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুতে তার ইসলামাবাদ সফরের সম্ভাবনাও রয়েছে।

সৌদি যুবরাজকে জানানো হবে আলোচনার অগ্রগতি

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানি কর্মকর্তারা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অবহিত করবেন বলে জানা গেছে।

ইরানের হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া উত্তেজনা নিরসনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির ৬ থেকে ৮ আগস্ট সৌদি আরব সফর করবেন। সফরে তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকবে। এ সময় শাহবাজ শরীফের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।