সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

রাত ১টা পর্যন্ত ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা

রাত ১টা পর্যন্ত ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা
রাত ১টা পর্যন্ত ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।