সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হরমুজ প্রণালিতে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি

হরমুজ প্রণালিতে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি
হরমুজ প্রণালিতে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে টোল আরোপ না করার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিশ্বের আটটি শীর্ষ শিপিং সংস্থা। টোল ব্যবস্থা চালুর বিরোধিতা করে জাতিসংঘকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজকে পাঠানো চিঠিতে সংস্থাগুলো বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে অর্থ আদায়ের অনুমতি দেয়া হলে তা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

জাহাজ মালিক ও পরিচালনাকারীদের প্রতিনিধিত্বকারী এসব সংস্থা সোমবার জাতিসংঘে চিঠিটি পাঠায়। বুধবার তা প্রকাশ্যে আসে।

চিঠিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য বাধ্যতামূলক কোনো চার্জ বা টোল আরোপ করা হলে তা প্রচলিত আন্তর্জাতিক ব্যবস্থার বড় ধরনের ব্যতিক্রম হয়ে দাঁড়াবে। এর ফলে আন্তর্জাতিক নৌচলাচল ও গুরুত্বপূর্ণ ট্রানজিট পথগুলোর আইনি কাঠামো দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাগুলো আরও বলেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌচলাচলের অধিকারকে কোনো রাজনৈতিক আলোচনার অংশ হিসেবে ব্যবহার করা উচিত নয়। স্থায়ী টোল ব্যবস্থা চালু হলে জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের সিদ্ধান্তের মানবিক প্রভাবও পড়বে, যা বিশ্বজুড়ে মানুষের জীবন ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার ভিত্তি হিসেবে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী আটটি সংস্থা হলো— এশিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল, ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ড্রাই কার্গো শিপওনার্স, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিপেনডেন্ট ট্যাংকার ওনার্স এবং ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল।

এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ আল জাজিরাকে বলেছিলেন, হরমুজ প্রণালিতে টোল আরোপ করা হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং বৈশ্বিক নৌপরিবহনের জন্য একটি নেতিবাচক নজির তৈরি করবে।

তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক নৌপথে টোল, অর্থপ্রদান বা মাশুল আরোপের অধিকার কোনো দেশের নেই।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের পর দেশটি হরমুজ প্রণালিতে কার্যত একটি সামুদ্রিক টোল ব্যবস্থার উদ্যোগ নেয়। পরে মে মাসে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে তেহরান এ শুল্কব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দেয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।