
বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইনে চলছে তারকাবহুল বাণিজ্যিক ঘরানার নতুন ঢাকাই সিনেমা ‘নসিব’-এর শুটিং। ঢাকাই সিনেমার শীর্ষ প্রযোজক আরশাদ আদনান এবং আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।
‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করছেন বলিউড ও তামিল সিনেমার পরিচিত মুখ মুকেশ ঋষি। সিনেমার শুটিংয়ে অংশ নিতে এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন তিনি। ঢাকায় পৌঁছানোর পরপরই সরাসরি বগুড়ায় চলে আসেন এই জনপ্রিয় অভিনেতা।
তার উপস্থিতিতে ‘নসিব’ সিনেমার শুটিং ঘিরে বগুড়ার মম ইনে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও আগ্রহ।
সজল শেখ, বগুড়া।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।