
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে মা ও ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবির এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের পলাতক আসামি মো. লিটনের একতলা বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোছা. কুলছুম বেগম (৩৮) ও তার ছেলে মো. আব্দুল কাইয়ুম লাম (১৯) কে গ্রেপ্তার করা হয়।
পরে বাড়ির ছাদের ওপর নির্মিত অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে কুলছুম বেগমের হেফাজতে থাকা ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সজল শেখ ,বগুড়া।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।