সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন

বিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগসহ সাম্প্রতিক কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর ফিফার ২১১টি সদস্য সংস্থার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা প্রশাসনের প্রশংসাও করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভুল বোঝাবুঝি দূর করতে বৈঠকে উপস্থিত ফিফার সাধারণ সম্পাদক ও বোর্ড সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা জানান, ফিফার ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত একমাত্র প্রতিনিধি হলেন ইনফান্তিনো। একই সঙ্গে ফিফা সভাপতিও নিজের পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

রাবাত বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ফিফা জানিয়েছে, এসব সিদ্ধান্ত সংস্থাটির সুশাসন আরও শক্তিশালী করবে এবং ফিফার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে। পাশাপাশি বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন, পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে ভবিষ্যতের বড় আয়োজনগুলোর প্রস্তুতিতেও এগুলো ভূমিকা রাখবে।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির উদ্যোগ প্রসঙ্গে ফিফা চিঠিতে জানিয়েছে, নতুন প্রকল্প তৈরির প্রস্তাবে কিছু ভুল ছিল। ফিফা কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোকে এই প্রক্রিয়া থেকে বাদ দেয়া কখনোই উদ্দেশ্য ছিল না। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি সামাল দেয়ার প্রক্রিয়াতেও কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, এসব অনিচ্ছাকৃত ভুলের জন্য ফিফা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, প্রস্তাবটি প্রত্যাহার করা হলেও ফিফার ভাবমূর্তি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব মেনে নেয়া হবে না। সংস্থার সুনাম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম চিঠির শেষ অংশে লিখেছেন, অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেয়া যায়। এই অভিজ্ঞতা ফিফার কার্যক্রম আরও উন্নত করতে সহায়তা করবে। তিনি জানান, ২১১টি সদস্য সংস্থা, কনফেডারেশন ও আঞ্চলিক সংস্থার সঙ্গে কাজ করে ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে ফুটবলের উন্নয়ন আরও এগিয়ে নেয়া হবে। পাশাপাশি সদস্যদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে ফিফা প্রস্তুত রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।