বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

মুন্সীগঞ্জে মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩।

মুন্সীগঞ্জে মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩
মুন্সীগঞ্জে মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩।
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১১, ২০২৫ ০৪:২৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ।

নিহতরা হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮) অপর নিহতের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আ/মি

 340
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।