বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এরঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রাবরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল ঘিরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষজুলাই স্মৃতি জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু: ড. ইউনূসরাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৪জুলাই ডকুমেন্টারি নিয়ে রাষ্ট্রপতির সামনেই হট্টগোলরাতে ৭ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারেদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুরশেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন রুমিন ফারহানা ‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে’: আইনমন্ত্রী‘শহীদদের জন্য আপনারা কিছুই করেননি’: প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাক হোসেনআবু সাঈদের ছবি ছাড়া জুলাই ডকুমেন্টারি পূর্ণ হতে পারে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিগণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ডা. শফিকুর রহমানপ্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তারহরমুজ খুলে দাও, নইলে ‘কঠোর হামলার’ জন্য প্রস্তুত থাকো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারিরিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষদুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকে যায় জেবেল আলি শিল্পাঞ্চলইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতেররেকর্ড পারিশ্রমিকে ব্রুনো গিমারেসকে দলে নিচ্ছে আর্সেনাল‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেইআশুলিয়ায় বিএটির দুই গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটসাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে বিএটির গুদামের আগুনবগুড়ায় নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার৫ আগস্ট: আত্মত্যাগের চেতনা, নতুন বাংলাদেশের অঙ্গীকারজিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে প্রসিকিউশনের চিঠিখালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় মিথ্যা সাক্ষ্যের অভিযোগ: জগলুল পাশা গ্রেপ্তারশান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণসেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

মাঝ আকাশে ভয়াবহ এয়ার টার্বুল্যান্স, ৩০০ ফুট নীচে নেমে গেল যাত্রীবাহী বিমান

মাঝ আকাশে ভয়াবহ এয়ার টার্বুল্যান্স, ৩০০ ফুট নীচে নেমে গেল যাত্রীবাহী বিমান
মাঝ আকাশে ভয়াবহ এয়ার টার্বুল্যান্স, ৩০০ ফুট নীচে নেমে গেল যাত্রীবাহী বিমান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৬:০০ অপরাহ্ন

আচমকা ‘এয়ার টার্বুল্যান্স। মাঝ আকাশে হু হু করে প্রায় ৩০০ ফুট নীচে নেমে গেল যাত্রীবাহী বিমান। মঙ্গলবার (৪ আগস্ট) থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঘটে এমন ভয়াবহ বিপত্তি। আকস্মিক এমন পতনের জেরে অন্তত ১৪ জন যাত্রী এবং বিমানকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার ‘এআই২৩৭৯ ফ্লাইটটি মঙ্গলবার ফুকেত থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মাঝপথে হঠাৎই আবহাওয়া চরম আকার ধারণ করে। বিমান চলাচলের পরিভাষায় যাকে ‘এয়ার টার্বুল্যান্স বলা হয়, বিমানটি ঠিক তার মুখেই পড়ে। সাধারণত এমন পরিস্থিতিতে পাইলটরা আগে থেকেই যাত্রীদের সিটবেল্ট বেঁধে রাখার নির্দেশ দিয়ে সতর্ক করেন।

কিন্তু এক্ষেত্রে আবহাওয়া এত দ্রুত খারাপ হয় যে, আগাম কোনও সতর্কবার্তা দেয়ার সুযোগই পাওয়া যায়নি। যার ফলে বিমানটি প্রবল ঝাঁকুনির মুখে পড়ে এবং কয়েক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে হু হু করে নীচে নামতে শুরু করে। পাইলট পরিস্থিতি সামাল দেন এবং বেলা শোয়া ১১টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে।

তবে মাঝ-আকাশের এই ঘটনার কারণে গন্তব্যে পৌঁছতে কিছুটা দেরি হয়। বিমানবন্দরে নামার আগেই পাইলট কর্তৃপক্ষকে গোটা বিষয়টি অবগত করেন। ফলে সেখানে আগে থেকেই চিকিৎসকদের একটি বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছিল। সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা অন্তত ১২ জন আহত হয়েছেন।

দিল্লিতে অবতরণের পরেই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক খবর অনুযায়ী, এক বিমানকর্মীর চোট বেশ গুরুতর। এছাড়া বেশ কয়েকজন যাত্রীও সামান্য আঘাত পেয়েছেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে এই ‘এয়ার টার্বুল্যান্স-এর কথা স্বীকার করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে সবরকমভাবে সাহায্য করা হবে।

 37
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।