রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

ভাইরাল রিপনকে নিয়ে নতুন বিতর্ক, সালিশে গ্রাম ছাড়ার নির্দেশের দাবি

ভাইরাল রিপনকে নিয়ে নতুন বিতর্ক, সালিশে গ্রাম ছাড়ার নির্দেশের দাবি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়দের আয়োজিত সালিশে তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে। রিপন মিয়ার বাড়ি দক্ষিণ বিশিউড়া গ্রামে হলেও কিছুদিন আগে তিনি নন্দুরায় জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি নন্দুরা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে রিপন মিয়াকে আটক করে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। স্থানীয়দের ভাষ্য, সালিশে রিপন মিয়ার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও রিপন মিয়ার বিরুদ্ধে স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের খোঁজখবর না নেয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর সমালোচনার মুখে তিনি নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ বিষয়ে রিপন মিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে কিশোরীর সঙ্গে সম্পর্ক, সালিশ, জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ—এসব তথ্য স্থানীয় সূত্রের দাবি। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল রিপনকে নিয়ে নতুন বিতর্ক, সালিশে গ্রাম ছাড়ার নির্দেশের দাবি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়দের আয়োজিত সালিশে তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে। রিপন মিয়ার বাড়ি দক্ষিণ বিশিউড়া গ্রামে হলেও কিছুদিন আগে তিনি নন্দুরায় জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন।

অভিযোগ রয়েছে, সম্প্রতি নন্দুরা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে রিপন মিয়াকে আটক করে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

স্থানীয়দের ভাষ্য, সালিশে রিপন মিয়ার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও রিপন মিয়ার বিরুদ্ধে স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের খোঁজখবর না নেয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর সমালোচনার মুখে তিনি নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এ বিষয়ে রিপন মিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

তবে কিশোরীর সঙ্গে সম্পর্ক, সালিশ, জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশএসব তথ্য স্থানীয় সূত্রের দাবি। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।