সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ঐকমত্যের ভিত্তিতে হবে সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐকমত্যের ভিত্তিতে হবে সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঐকমত্যের ভিত্তিতে হবে সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৪:৪৭ অপরাহ্ন

রাজনৈতিক সমঝোতা ও সবার মতামতের ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র কাঠামোর চলমান সংস্কার প্রক্রিয়া এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।

তিনি জানান, বিরোধী দলের জন্য কমিটিতে পাঁচজন সদস্য রাখার সুযোগ থাকলেও এখনো তাদের পক্ষ থেকে কোনো নাম দেয়া হয়নি। তবে তারা সদস্যের নাম দিলে তা গ্রহণ করা হবে এবং আলোচনায় অংশ নেয়ার সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে থাকা সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, পেশাজীবী এবং আগ্রহী ব্যক্তিদের মতামত গ্রহণে কমিটি উন্মুক্ত থাকবে। কেউ সরাসরি উপস্থিত হয়ে বা লিখিতভাবে মতামত দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “তাদের আমরা সবসময় স্বাগত জানাব।”

সংবিধান সংশোধনের পথে কোনো বড় চ্যালেঞ্জ দেখছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিটির সামনে চ্যালেঞ্জ নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের আকাঙ্ক্ষার আলোকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার অন্তর্ভুক্ত করা হবে।

কারা এ আলোচনায় অংশ নেবেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পেশাজীবী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে আলোচনার পরিধি আরও বাড়ানো হবে। তবে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো সংবিধান সংশোধনের প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলোও যথাযথভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার এবং আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বিবেচনায় নেয়া হবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, টেকসই এবং জনপ্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম সংবিধান সংশোধনী প্রণয়ন করা।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।