সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বাংলাদেশকে নিজের বাড়ি বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

বাংলাদেশকে নিজের বাড়ি বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস
বাংলাদেশকে নিজের বাড়ি বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসার কথা নতুন করে জানালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবার্তো কার্লোস। এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশকে নিজের বাড়ি বলে উল্লেখ করেছেন। তার এমন মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের ব্রাজিল সমর্থকরা।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন। ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার প্রকাশ করা একটি ভিডিওতে কার্লোসকে বলতে শোনা যায়, ব্রাজিল ও স্পেনের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও তার বিশেষ আবেগের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ আমার বাড়ি। ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।”

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবার্তো কার্লোস। জাতীয় দলের জার্সিতে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি ক্লাব ফুটবলেও গড়েছেন উজ্জ্বল ক্যারিয়ার। বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে এক দশকের বেশি সময় খেলে নিজেকে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

বাংলাদেশে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় ব্রাজিলের পতাকা, ব্যানার ও সমর্থকদের উৎসবমুখর আয়োজন। ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনায় আসে।

বাংলাদেশের সমর্থকদের বিষয়ে এর আগেও কথা বলেছেন ব্রাজিলের কয়েকজন ফুটবলার। উত্তর আমেরিকা বিশ্বকাপে সংবাদ সম্মেলনে ব্রুনো গুইমারেস বলেছিলেন, বাংলাদেশের সমর্থনের ভিডিও ব্রাজিল দলের খেলোয়াড়রা নিয়মিত দেখেন। বিশ্বের অন্য প্রান্তে থেকেও বাংলাদেশি সমর্থকদের আবেগ তাদের মুগ্ধ করে।

যদিও সাম্প্রতিক বিশ্বকাপ ব্রাজিলের জন্য হতাশার ছিল। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। এরপর থেকেই দলকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিলকে আবারও শীর্ষে ফেরানোর পরিকল্পনা চলছে। এখন সমর্থকদের অপেক্ষা, নতুন এই যাত্রায় কত দ্রুত সাফল্যের দেখা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।