সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্কবার্তা

হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্কবার্তা
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্কবার্তা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০২:০২ অপরাহ্ন

আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন আদালতের আদেশ অমান্য করে বক্তব্য প্রচার বা সম্প্রচার করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আদালতের নির্দেশনা মানা সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। আদালতের আদেশ বহাল থাকা পর্যন্ত তা মেনে চলতে হবে। কেউ আদেশের সঙ্গে একমত না হলে আদালতেই তা চ্যালেঞ্জ করতে পারেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং এ বিষয়ে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ দেয়া হবে।

রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বলেন শেখ হাসিনার আহ্বানের বাস্তব প্রভাব অতীতেও দেখা যায়নি এবং সরকারকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ দেয়ার মতো শক্তি তার সমর্থকদের নেই।

প্রশাসনে আগের সরকারের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন ১৫ বছরে গড়ে ওঠা কাঠামো একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। সেবাদান ব্যবস্থা সচল রেখেই ধীরে ধীরে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।