সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জুলাইকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির

জুলাইকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
জুলাইকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ভুলিয়ে দেয়ার চেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল এককভাবে মাস্টারমাইন্ড ছিল না। তবে আন্দোলনে অংশ না নেয়া অনেকেই এখন নিজেদের এর মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ের ঘটনাকে যারা ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন গণঅভ্যুত্থানের কৃতিত্ব ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

জুলাই আন্দোলনের সময়কার পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের জন্য সেই সময়টি সহজ ছিল না। অনেক ক্ষেত্রে তাদের আশ্রয় দেয়ার মতো কেউ ছিল না, এমনকি কাছের মানুষরাও পাশে দাঁড়াননি।

তিনি বলেন, “এই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড।” একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনে অংশ নেয়া কারও অবদান যেন হারিয়ে না যায়।

অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে নিহত, আহত ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। একইভাবে ২০২৪ সালের ঘটনাপ্রবাহও যেন ইতিহাস থেকে হারিয়ে না যায়।

তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ করে তা মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।