সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

অবসর নাকি নতুন ঠিকানা, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নেইমার

অবসর নাকি নতুন ঠিকানা, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নেইমার
অবসর নাকি নতুন ঠিকানা, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নেইমার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আবারও মুখ খুলেছেন। সান্তোসের সঙ্গে চলতি চুক্তি শেষ হওয়ার পর তিনি অবসর নেবেন, নাকি নতুন কোনো চুক্তিতে যাবেন এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ফরোয়ার্ড।

আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার। তবে ২০২৭ সালে তাকে মাঠে দেখা যাবে কি না, কিংবা ফুটবলকে বিদায় জানাবেন কি না, সেটি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

সোমবার নিজের দাতব্য প্রতিষ্ঠান Instituto Neymar Jr.-এর ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, এখনই অবসরের চিন্তা করছেন না তিনি। তবে ডিসেম্বরের পর নিজের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ভাববেন।

নেইমার বলেন, “আমি জানি না আর কতদিন খেলব। এখনই থামার কথা ভাবছি না, কিন্তু কতদিন চালিয়ে যেতে পারব সেটিও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি আছে এবং সেটি পুরোপুরি সম্মান করেই শেষ করতে চাই।”

তিনি আরও বলেন, “এরপর ভাবব সান্তোসে থাকব কি না, অন্য কোথাও যাব কি না, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে, এখনো জানি না কী করব। ডিসেম্বর আসতে এখনও অনেক সময় বাকি।”

এদিকে কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর মুখোমুখি হবে সান্তোস। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল স্কোয়াড সোমবারই বিলেমের উদ্দেশ্যে রওনা হলেও দাতব্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় দলের সঙ্গে যেতে পারেননি নেইমার।

তবে তিনি জানিয়েছেন, মঙ্গলবার নিজের ব্যক্তিগত বিমানে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা দেবেন এবং ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন।

নিজের ফিটনেস নিয়ে আশাবাদী নেইমার বলেন, “শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। প্রতিদিন মাঠে নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”

ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকেও জীবনের বড় অর্জন হিসেবে দেখেন ৩৩ বছর বয়সী এই তারকা। প্রতিষ্ঠানটি নিয়ে আবেগ প্রকাশ করে তিনি বলেন, “আমি যা ভালোবাসি, তা মন থেকে করি। আর এই ইনস্টিটিউট তৈরি করাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।”

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।