সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

৯ মাস পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

৯ মাস পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
৯ মাস পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কাঁচা মরিচ বোঝাই ট্রাক বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। প্রথম দিনে ১২টি ট্রাকে মোট ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তি ফিরেছে।

পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, প্রথম দিনে ১২টি ট্রাকে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ বন্দরে এসেছে। শুল্ক ও অন্যান্য আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে মরিচগুলো খালাস করে বাজারে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পুরান বাজারের ব্যবসায়ী বুদ্দু ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা সমস্যায় পড়েছেন। আমদানি পুনরায় শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে বলে আশা করছেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৭টি আমদানি অনুমতিপত্রের (আইপি) মাধ্যমে মোট ২৮ হাজার ৯৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।