সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা না পাওয়ায় ওই সময়সীমা পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে।

আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের জন্য কয়েকটি প্রস্তাব তৈরি করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। দুই নির্বাচন কমিশনার বিদেশ থেকে ফিরলে এসব সুপারিশ স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তপশিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিন সময় লাগে। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণসহ পুরো প্রস্তুতি সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় প্রয়োজন। তবে নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট তথ্য নেই।

সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, তার জানা মতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ধীরগতি নেই।

তিনি জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতির মধ্যে রয়েছে আইন ও বিধিমালা সংশোধন, প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। আচরণবিধির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রমও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেয়া হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, বিভিন্ন বিধিমালা নিয়ে দলগুলোর মতামত আগেই নেয়া হয়েছে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রসঙ্গে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় কার্যকর ৫৮টি দলের মধ্যে ৩৮টি নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত হিসাব জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি। আইন অনুযায়ী এসব দলকে নোটিশ দেয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, এ নির্বাচনের তপশিল এখনো নির্ধারণ করা হয়নি। সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বিষয়ে তিনি জানান, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কার্যপদ্ধতি (এসওপি) এখনো চূড়ান্ত হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।