সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনের

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনের
ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৯ জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ জন নিহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই হামলার তীব্রতা বাড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। এর পেছনে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বৃদ্ধি অন্যতম কারণ।

অন্যদিকে, রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউক্রেনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জ্বালানি স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় চারজন নিহত হন। এ ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরীও মারা যায়। এছাড়া সারাতোভ অঞ্চলে ড্রোন হামলায় দুজন এবং উদমুর্তিয়া অঞ্চলে গাড়িতে হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় কয়েকজন নিহত হয়েছেন। খারকিভ অঞ্চলে একটি ডাক পরিবহন টার্মিনাল ধ্বংস হলে নোভা পোশতার এক কর্মী নিহত হন।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে শুরু হওয়া আলোচনা ফেব্রুয়ারির পর থেকে কার্যত স্থবির রয়েছে। তবে উভয় দেশই দাবি করে আসছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।