সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষ

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ৬০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রোববার (২ আগস্ট) রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে।

দাবানলে স্পোকেন ও আশপাশের প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জ্বলন্ত ভবন, ঘন কালো ধোঁয়া এবং পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ দেখা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও বড় পরিসরে দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে। বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দাবানলের পাশাপাশি পূর্ব ওয়াশিংটন, ওরেগন, আইডাহো ও মন্টানার বিভিন্ন এলাকায় বায়ুদূষণ সতর্কতা এবং কয়েকটি অঙ্গরাজ্যে দাবানল ও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা।

সূত্র: দ্য গার্ডিয়ান

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।