বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলঅস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

মেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
মেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন

সোমবার (৩ আগস্ট) সকাল থেকেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ ঘন মেঘে ছেয়ে আছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে রাজধানীতে হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে, দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

 56
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।