সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বজয়ী এমআইএসটি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বজয়ী এমআইএসটি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বজয়ী এমআইএসটি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ‘মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী দলের সদস্যদের অভিনন্দন জানান এবং গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে বলে আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। প্রযুক্তি উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে সরকার সহযোগিতা দিয়ে যাবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিয়ে রপ্তানি অর্থনীতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

এমআইএসটির শিক্ষার্থীরা জানান, তারা ভবিষ্যতে প্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি নতুন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপ উদ্যোগের জন্য সরকারের কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে এমআইএসটির ‘এমআইএসটি ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়ন হয়। উদ্ভাবনী দক্ষতা, প্রকৌশল সক্ষমতা ও দলীয় সমন্বয়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।