শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ
এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে অপহরণ, মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াসহ বিকাশে টাকা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম (৩০), যিনি ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার কর্মী, শনিবার (১ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, বেতন তুলে বাড়ি ফেরার পথে শওকত ইমরান ও তার সহযোগীরা অটোরিকশার গতিরোধ করে তাকে তুলে নিয়ে যান। পরে একটি ছাত্রাবাসে আটকে রেখে মারধর, প্রাণনাশের হুমকি এবং তার কাছ থেকে ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড ও মোবাইল সিম ছিনিয়ে নেয়া হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা জোরপূর্বক একটি ভিডিও জবানবন্দিও ধারণ করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেয়া হয়। টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে শওকত ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, শওকত ইমরানের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।