সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধ

নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধ
নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ২০২৬-২০৩০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সরকার। বৈশ্বিক অভিবাসন চুক্তি (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত এ কর্মপরিকল্পনা তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

রোববার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস, জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশ মিশন প্রধান ড. লরা টম বন্দ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও প্রবাসীকল্যাণ সচিব মো. মোক্তার আহমেদ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নে সরকার, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও প্রবাসীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অভিবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়নে অভিবাসনের ইতিবাচক অবদান আরও বাড়াতে সরকার কাজ করে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচনের পাশাপাশি বাংলাদেশের অভিবাসন কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে প্রামাণ্যচিত্র এবং বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

ফজলে রাব্বী পলাশ, বিশেষ প্রতিনিধি | দ্যা মিরর নিউজ

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।