সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ঢাকায় আসছেন মার্কিন নৌবহর প্রধান কোহলার

ঢাকায় আসছেন মার্কিন নৌবহর প্রধান কোহলার
ঢাকায় আসছেন মার্কিন নৌবহর প্রধান কোহলার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০২:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছেন। তিনি ২২ সদস্যের একটি মার্কিন নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

ঢাকা ও ওয়াশিংটনের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় এ সফর অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের কয়েক দিনের মধ্যেই কোহলারের আগমনকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের সামরিক ও বেসামরিক নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয় গুরুত্ব পেতে পারে।

দীর্ঘ নৌসামরিক কর্মজীবনে কোহলার ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার এবং ইউএসএস বাতান ও ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছেন।

এ ছাড়া হাইতির ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেয়ার পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌ অভিযানের দায়িত্বও পালন করেন তিনি।

২০২৪ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল স্টিফেন কোহলার।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।