সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্ট

নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্ট
নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্ট
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০২:০৫ অপরাহ্ন

বিসিএস নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটি শুধু বৈধই নয়, বরং সংশ্লিষ্ট বিধিমালার বাধ্যতামূলক শর্ত।

রোববার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির কিছু পদক্ষেপ চ্যালেঞ্জ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশ প্রার্থী রিট দায়ের করেন।

শুনানি শেষে গত ২৫ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

মামলায় পিএসসির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী বিসিএসের ফল প্রকাশের পর আগের বিসিএস থেকে আর সুপারিশ করা যায় না। তবে আদালত এ যুক্তি গ্রহণ করেননি।

রায়ে বলা হয়েছে, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী ৪৩তম বিসিএসের নন-ক্যাডার সুপারিশ কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

মেধা তালিকা প্রকাশের পর বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদের চাহিদা, প্রার্থীদের পছন্দ এবং মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন করতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।