মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি১৫ টাকায় ছয় মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআগস্টে ১২ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, সেপ্টেম্বরে ছুটি ১১ দিনজামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁনপলাতক শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশপরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীরদক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎরোহিঙ্গা সহায়তায় আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়াকাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশাআদলতে ড্রোন হামলা: সুদানে ৩৫ জন নিহতইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনেরওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেয়া হলো ৬০ হাজার মানুষপাকিস্তানে থানায় বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত'ব্রোড পিক’ থেকে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধারলটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলিব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখভিডিও প্রকাশ করেও সমালোচনা পিছু ছাড়ছে না ভূমি পেডনেকরেরমেঘে ঢাকা রাজধানীর আকাশ, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাপারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১গুমের কারণে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডনিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশবাংলাদেশের জনশক্তি রপ্তানি: সংকট নয়, নীতিগত ব্যর্থতার আয়নাবিশ্বমানের পর্যটন খাত গড়তে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী আফরোজা খানমবেনজীরের জামিন বাতিলে উদ্যোগ, অন্য পাসপোর্টের সন্দেহ

ট্রাম্পের দাবি নাকচ করে দিল ইরান

ট্রাম্পের দাবি নাকচ করে দিল ইরান
ট্রাম্পের দাবি নাকচ করে দিল ইরান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০১:০৪ অপরাহ্ন

যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান সংঘাত থেকে সরে আসতে চেয়েছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সরাসরি নাকচ করেছে তেহরান।

রোববার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে ইরানের সামরিক সূত্রগুলো ট্রাম্পের মন্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করে। তাদের দাবি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর চাপ সৃষ্টি এবং রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যেই এমন বক্তব্য দেয়া হচ্ছে।

ইরানি সূত্রগুলো আরও জানায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাদের ভাষ্য আবারও সংঘাত শুরু হলে তার পরিণতি হবে চূড়ান্ত এবং তখন প্রকৃত শক্তির ভারসাম্য স্পষ্ট হয়ে উঠবে।

এর আগে ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। তার দাবি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতায় কয়েক মাসের সংঘাতের অবসান ঘটাতে একটি প্রাথমিক সমঝোতার কাঠামো তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুরোপুরি ও নিঃশর্তভাবে উন্মুক্ত রাখা হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক হুমকিরও অবসান ঘটবে বলে তিনি দাবি করেন।

এদিকে ট্রাম্পের ঘোষণার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার টেলিফোনে কথা হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ওই আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার বিষয়টি তুলে ধরা হয়।

সূত্র : টাইমস অব ইসরায়েল

 31
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।