সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন

রাজধানীর গুলশান ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. খোকন (৫২), মো. আলী হাসান (৩১), ইসমাইল ওরফে কালু (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. ইউসুফ গাজী (৩০), মো. সাইফুল উদ্দিন (৪২), মো. শরীফ, মো. রাকিব হাসান বাবু (২৩), মো. জাবেদ (২৯), মো. জাকির (৩২), শাহিন বাবু (২৭), মিজান মৃধা (৩০), মো. সিরাজ উদ্দিন হিমেল (২৬), জোমা বেগম (২৫), ইয়াসিন আরাফাত রাফি (২১), শাহিন মিয়া (৫১), ইয়াছিন (২০), আরিফ (২৬), নাসির (৩৮), হাসান উল্লাহ কালু (৪০), মো. পলক (২২), মো. সবুজ (৩০) এবং মো. সাদ্দাম (৩৪)।

এদিকে একই দিনে গুলশান থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পলাশ চৌধুরী (৪৮), জাহিদ শেখ (৪০), মো. পারভেজ (২৪), মো. শরিফ (৩৬), জসীম উদ্দিন (৪৫), মো. সিয়াম (২০), মো. আমিনুল ইসলাম (৩৮), মো. তোফাজ্জল (২০), মো. হানিফ (৩৬), মো. সামিউল (২৩), ইউনুস আলী (৩৫), মো. ওমর ফারুক (৩৬), মো. কামাল হাওলাদার (৩২) এবং মো. জাফর আহম্মেদ (২৮)।

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিয়াজ মেহেদী আরও বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।