সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ভারতীয় যাত্রীর অন্তর্বাসে ৪৫৫ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার

ভারতীয় যাত্রীর অন্তর্বাসে ৪৫৫ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার
ভারতীয় যাত্রীর অন্তর্বাসে ৪৫৫ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০৫:২২ অপরাহ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৪৫৫ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) সকালে প্রকাশিত সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি জোরদার করেন। পরে সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ নম্বর ফ্লাইটে আসা ভারতীয় যাত্রী থামিম আনসারিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সন্দেহের ভিত্তিতে আটক করা হয়।

তল্লাশির সময় তার অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্যাকেটসহ উদ্ধার হওয়া বস্তুটির প্রাথমিক ওজন ৪৫৫ গ্রাম বলে জানিয়েছে সিআইআইডি।

সংস্থাটি আরও জানায়, স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণের পর উদ্ধার হওয়া স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর স্বর্ণের চূড়ান্ত ওজন ও বাজারমূল্য নিশ্চিত করা হবে। তবে প্রাথমিকভাবে এর মূল্য প্রায় ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান ঠেকাতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।