সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক। শেষে মিলল জর্দার কৌটা ও পান

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক। শেষে মিলল জর্দার কৌটা ও পান
মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক। শেষে মিলল জর্দার কৌটা ও পান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০২:৪২ অপরাহ্ন

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক দুটি পরিত্যক্ত বস্তু ঘিরে শনিবার (১ আগস্ট) সকালে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে। উদ্ধার হওয়া কোনো বস্তুতেই বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।

পুলিশ জানায়। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি ব্যাগে বোমা থাকার সন্দেহে সেটি পরীক্ষা করা হয়। এক্স-রে স্ক্যানে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হওয়ার পর বিশেষ পদ্ধতিতে ব্যাগটি নিষ্ক্রিয় করা হয়। পরে দেখা যায়। ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।

অন্যদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও সতর্কতা জারি করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বস্তাটি পরীক্ষা করে। তবে তাতেও কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

ডিএমপি জানিয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।