সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ
এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০১:৫২ অপরাহ্ন

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানান। মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক একটি বস্তু পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে। বস্তুটি শনাক্ত হওয়ার পরপরই নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। পরে বিশেষজ্ঞ সহায়তার জন্য সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়।

এদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা বলেন। সকাল ১১টার পর একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকার খবর পাওয়া যায়। ভেতরে কী রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাই বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন। এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়েছে। সন্দেহজনক বস্তুটি বিস্ফোরক কি না তা পরীক্ষা করে দেখবে বোম ডিসপোজাল ইউনিট।

উল্লেখ্য। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা উদ্ধার করা হয়। পরে সেটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।