মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাআত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ড আবেদনহামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫দেশের প্রতি ১০০ উচ্চশিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তবু বাংলাদেশে দাম কম: রিজভীতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল‘পলায়ন’ প্রমাণিত, চাকরি থেকে বরখাস্ত সাবেক এসপি আসাদুজ্জামানহোয়াইট হাউসে নিষেধাজ্ঞা, ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা সিএনএন-এমএস নাও-পলিটিকোরইরানের নতুন অস্ত্রে বিশ্ব বিস্মিত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবিবাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পরহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থখুলনায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা নর্থের দক্ষতা উন্নয়ন কর্মসূচিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপিমরিয়মের মৃত্যু: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

ব্রুনাইতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী সরকার

ব্রুনাইতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী সরকার
ব্রুনাইতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী সরকার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৯, ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী ব্রুনাই। বাংলাদেশে নিযুক্ত ব্রুনেই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে একথা জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সাক্ষাতে উভয় পক্ষ বিশেষ করে জনশক্তি সহযোগিতা,বাণিজ্য বিনিয়োগ,জ্বালানি সহযোগিতা এবং বিমান যোগাযোগ বিষয়ে আলোচনা করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনেই দারুসসালামে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্য ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করতে প্রতিমন্ত্রী ব্যবসায়ী-প্রতিষ্ঠানভিত্তিক (বিজনেস টু বিজনেস) সহযোগিতা জোরদার, নারী উদ্যোক্তাদের মধ্যে অংশীদারিত্ব এবং বাংলাদেশব্রুনেই চেম্বার অব কমার্সগঠনের গুরুত্বারোপ করেন। হাইকমিশনার এসব প্রস্তাবনাকে স্বাগত জানান এবং ব্রুনেইয়ের পক্ষ থেকে বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস, পাটপণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য ব্রুনেইয়ের বাজারে আরও বাজার সুবিধা চায়।

উভয় পক্ষ অর্থপূর্ণ বাণিজ্য,ব্যবসা বিনিয়োগের ফলাফল অর্জনে বাংলাদেশ ব্রুনেইয়ের বাণিজ্য সংস্থা,উদ্যোক্তা বিনিয়োগকারীদের সমন্বয়ে কি ভাবে একটি যৌথ ব্যবসায়িক দল গঠন করা যায় তা আলোচনা হয়।

ফজলে রাব্বী পলাশ/ বিশেষ প্রতিনিধি/ মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।