সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৬, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে রাজধানী মালেতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

পৌঁছানোর পরপরই ড. রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সাথে প্রেসিডেন্ট অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উষ্ণ শুভেচ্ছা জানান এবং গেল ফেব্রুয়ারিতে নবনির্বাচিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তাঁর প্রার্থিতাকে সমর্থন দেয়ায় রাষ্ট্রপতি মুইজ্জুকে আন্তরিক ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাতে ড. খলিলুর রহমান ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সব দেশের সাথে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাকে বিএনপি-নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

উভয় নেতা বাংলাদেশ-মালদ্বীপ বন্ধন নিয়ে সন্তোষ প্রকাশ করে বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সার্কের গতিশীলতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের উল্লেখযোগ্য কর্মসংস্থানে সন্তোষ প্রকাশ করলে রাষ্ট্রপতি মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে তাদের মূল্যবান অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

পরে রাষ্ট্রপতি মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে উচ্চচা অনুষ্ঠানের আয়োজন করেন, যাতে অংশ নেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তাঁর মালদ্বীপীয় সমকক্ষের আয়োজিত এক কূটনৈতিক সংযোগ অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

ফজলে রাব্বী পলাশ/ বিশেষ প্রতিনিধি/ মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।